সূচক বেড়েছে, লেনদেন কমেছে ৫ শতাংশের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৫:২১
image

সূচক বেড়েছে, লেনদেন কমেছে ৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বুধবার প্রায় সবগুলো মূল্য সূচক বেড়েছে। তবে, টাকার অঙ্কে দুই পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। এর মধ্যে ডিএসইতে কমেছে ৫ দশমিক ৮৭ শতাংশ। আর সিএসইতে কমেছে ৫ দশমিক ৭৭ শতাংশ।
এ ছাড়া, ডিএসইতে প্রায় দেড় শত কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর সিএসইতে প্রায় সমসংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে ও কমেছে। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ডিএসইএক্স সূচক বেড়েছে ৮ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৪ পয়েন্টে। আর দশমিক ৭৭ পয়েন্ট কমে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৪১ পয়েন্টে।

এ দিন ডিএসইতে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ২২ কোটি ৯২ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৩৬৭ কোটি ৩১ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ২৩ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো সিঙ্গার বিডি, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, বিএসআরএম, এসিআই, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং এমারেল্ড অয়েল।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বুধবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৩ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ৩ এবং সিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে।

এ দিন সিএসইতে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

বুধবার সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ২৬ লাখ টাকা। এ দিন বাজারে ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৮৪ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো বেক্সিমকো, সিঙ্গার বিডি, রিজেন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিএসআরএম।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী