ঢাকা চেম্বারের সভাপতি হলেন রিজওয়ান রাহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২০:৩১

রিজওয়ান রাহমান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান। তিনি ২০২১ সালের জন্য ডিসিসিআই’র সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইনে অনুষ্ঠিত ডিসিসিআই’র ৫৯তম বার্ষিক সাধারণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। ঢাকার ব্যবসায়ীদের এই সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে পুর্নির্বাচিত হয়েছেন এন কে এ মবিন এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

ঢাকা চেম্বারের নতুন নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন— গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ্ সম্রাট এবং নাসিরউদ্দিন এ ফেরদৌস।

রিজওয়ান রাহমান ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইটিবিএল হোল্ডিংস লিমিটেড অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেশে আর্থিক খাত, ড্রেজিং অবকাঠামো, হিমাগার, আসবাবপত্র, সংবাদপত্রসহ বিভিন্ন ব্যবসায় নিয়োজিত আছে। এছাড়া ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রিজওয়ান রাহমান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম