সপ্তাহ ব্যবধানে ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৬, ১১:০১আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১১:০৩
image

সপ্তাহ ব্যবধানে ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে সপ্তাহ ব্যবধানে ডিএসইতে সবগুলো মূল্য সূচক বেড়েছে। তবে, টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে ১১ দশমিক ৩৫ শতাংশ।
এ ছাড়া, কমেছে দেড় শতাধিক কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। এ ছাড়া, শরীয়াহ বা ডিএসইএস দশমিক ৬৪ এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।    
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫৩টির, অপরিবর্তিত রয়েছে ৩৬টির এবং ৪টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে (২৭-৩১ ডিসেম্বর) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে ২৪৮ কোটি ২২ লাখ টাকা। এ সময় বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩৮ কোটি ৫৭ লাখ টাকা। আগের সপ্তাহে (২০-২৪ ডিসেম্বর) লেনদেন হয়েছিল ২ হাজার ১৮৬ কোটি ৭৯ লাখ টাকা।      

এ সময় লেনদেনের ৯০ দশমিক ৮৫ শতাংশ ছিল ‘এ’ ক্যাটাগরি কোম্পানির, ‘বি’ ক্যাটাগরির ছিল ৩ দশমিক ৬৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ছিল ৪ দশমিক ৮২ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির ছিল দশমিক ৬৬ শতাংশ।

টাকার অঙ্কে ডিএসইতে সপ্তাহের লেনদেন শেষে শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এসিআই, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, সামিট পোর্ট অ্যালায়েন্স, বিএসআরএম স্টিল এবং কেডিএস অ্যাক্সেসরিজ।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান