মহিষ পালনে ব্যাংকগুলোকে অধিকহারে ঋণ দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৩০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৭:২৬
image

মহিষ অন্যান্য গৃহপালিত প্রাণীর পাশাপাশি মহিষ পালনে অধিকহারে কৃষি ঋণ বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, সমগ্র দেশে মহিষ পালনের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই উপখাতে ঋণ বিতরণের পরিমাণ অপ্রতুল। এ প্রেক্ষিতে, বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি অনুসারে চর ও হাওড় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও খামারীদেরকে মহিষ পালনে অধিকহারে কৃষি ঋণ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঋণের পরিমাণ ও মেয়াদ নিরূপণ এবং পরিশোধসূচি প্রণয়নে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে।প্রয়োজনবোধে গ্রহণ করা যেতে পারে প্রাণিসম্পদ অধিদফতরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের সুপারিশ বা পরামর্শ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,  সরকারের প্রাণিসম্পদ নীতিমালার বাস্তবায়ন ও উদ্দেশ্য অর্জনে ব্যাংকসমূহকে এ খাতের উন্নয়নে বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে অন্যান্য গৃহপালিত প্রাণীর পাশাপাশি মহিষ পালনে কৃষি ঋণ বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

/জিএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী