ঈদের আগে ২ দিন ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৭:৪১আপডেট : ০৭ মে ২০২১, ১২:০৬

ঈদের আগে ব্যাংক খোলা থাকছে মাত্র দুই দিন। আগামী রবিবার ( ৯ মে ) এবং মঙ্গলবার (১১ মে) এই দুই দিন ছাড়া ঈদের আগে সাধারণ মানুষ ব্যাংকে লেনদেন করতে পারবেন না। ঈদ শেষ হওয়ার পর আগামী ১৬ মে রবিবার সাধারণ গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। এ কারণে হঠাৎ করেই ব্যাংকে ভিড় বেড়ে গেছে। অতিরিক্ত ভিড় থাকায় হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর মতিঝিল  ও পল্টন এলাকায় বেশ কয়েকটি ব্যাংক ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকেন্দ্রিক গ্রাহকের উপস্থিতি বেশি ছিল। গ্রাহকের বেশিরভাগই নগদ টাকা উত্তোলনের জন্য এদিন ব্যাংকে এসেছেন।

বৃহস্পতিবার (৬ মে) ব্যাংক খোলার পর পরই শাখাগুলোতে ভিড় করেন গ্রাহকরা। বেশিরভাগ শাখায় গ্রাহকের লম্বা লাইন দেখা গেছে। একই অবস্থা তৈরি হয়েছে এটিএম বুথগুলোতেও।

বেসরকারি এনসিসি ব্যাংকের গ্রাহক আজিজ সরদার জানান,  ঈদের বাকি এখনও সাত দিন। কিন্তু ব্যাংক খোলা থাকবে মাত্র দুই দিন। এ কারণে ব্যাংকে টাকা তুলতে এসেছেন তিনি। তার মতো অন্যরাও আজ ভিড় করেছেন। হয়তো ব্যাংক থেকে টাকা তুলে  কেনাকাটা শেষ করতে চাচ্ছেন অনেকে। এজন্যই  সবাই ব্যাংকমুখী হয়েছেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদুল ফিতরের আগে আর  মাত্র দুই দিন ব্যাংক খোলা। আগামী রবি ও মঙ্গলবার ব্যাংকে লেনদেন করা যাবে। ১৪ মে যদি ঈদ হয়, তাহলে বুধবার (১৩ মে) কেবল পোশাক শিল্প ও রফতানি সংশ্লিষ্ট লেনদেন হয়— এমন সব ব্যাংক শাখা খোলা রাখার কথা বলা হয়েছে।

আগামীকাল শুক্রবার (৭ মে ) থেকে ১৪ মে পর্যন্ত ৭ দিনের মধ্যে রবিবার (৯ মে) ব্যাংক খোলা। পরদিন সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের ছুটি। এরপর ঈদের আগে মঙ্গলবার (১১ মে) ব্যাংক খোলা থাকবে। এছাড়া বাকি ৫ দিন ব্যাংক বন্ধ। তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংক শাখা ১০ মে এবং  ১৪ মে ঈদ সাপেক্ষে ১৩ মে খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন চলাকালে সীমিত আকারে  উপজেলা শহরের শাখাগুলো সপ্তাহে তিন দিন বন্ধ ও তিন দিন খোলা থাকছে। ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। ফলে যেসব উপজেলায় গার্মেন্টস কারখানা নেই, সেসব উপজেলায় ঈদের আগে মাত্র দুই দিন ব্যাংক খোলা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম