লকডাউন এলাকায় খোলা থাকবে ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৭:২৮আপডেট : ২৫ মে ২০২১, ১৭:২৮

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও খোলা থাকবে ব্যাংক। সেখানে লেনদেনও চলবে। মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জরি করা সার্কুলারটি সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ মে) থেকে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

/জিএম/এমআর/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম