বিমা খাতের গ্রাহকদের জন্য সরকারের টার্গেট নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২০:২০আপডেট : ১৭ জুন ২০২১, ২০:২০

২০২১-২২ অর্থবছরে গ্রাহকদের সাড়ে ৭০ শতাংশ বিমা দাবি পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-আইডিআরএ এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আইডিআরএ সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে বিমা দাবির নিষ্পত্তির হার ছিল ৭০ শতাংশ। আগামী ২০২১-২২ অর্থবছরে গ্রাহকদের বিমা দাবি পরিশোধের লক্ষ্যমাত্রা ৭০ দশমিক ৫০ শতাংশ।

আসছে অর্থবছরে বিমা দাবির পাশাপাশি নতুন করে পলিসি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই দশমিক ৭৫ শতাংশ। চলতি বছরের লক্ষ্যমাত্রা ছিল দুই দশমিক ৫০ শতাংশ।

এ লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে আগামী বছর ১২টি বিমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা বা ওয়ার্কশপ করা হবে। দেশে বর্তমানে ৭০টি বিমা কোম্পানি রয়েছে। বিমা খাতে প্রতি বছর তিন থেকে চার লাখ পলিসির মেয়াদ পূর্তি হচ্ছে। কিন্তু নির্ধারিত এ সময়ে বিমা গ্রাহকরা তাদের টাকা পাচ্ছেন না।

সার্বিক বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বলেন, ‘বিমা কোম্পানিগুলোর দীর্ঘদিনের অভ্যাস ছিল গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া। আর আমরা বিমা কোম্পানিগুলোর সেই অভ্যাস পরিবর্তনের চেষ্টা করছি। কোম্পানিগুলোকে  গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার অভ্যাস করানোর চেষ্টা করছি।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
গ্রাহক ঠকানোর মহোৎসব (পর্ব ২)দেদার লুটপাট করেছেন বিমা কোম্পানির মালিকরা
নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক