নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫

বিমাকারী প্রতিষ্ঠানের আর্থিকভিত শক্তিশালী করার লক্ষ্যে নন-লাইফ বিমাকারী ব্যক্তিদের এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নন-লাইফ বিমা খাতে গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রশাসন-২ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা ব্যবসায় কোনও ব্যক্তি এজেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একইসঙ্গে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনও ধরণের আর্থিক সুবিধা দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, নন-লাইফ বিমা খাতের শৃঙ্খলা রক্ষা, অনিয়ম কমানো ও গ্রাহকের স্বার্থ সংরক্ষণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে বিমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং খাতটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হবে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ইডি সিরাজুল ইসলাম
জীবনবিমায় বড় পরিবর্তন: এই রোগ থাকলে মিলবে না অতিরিক্ত সুবিধা
সর্বশেষ খবর
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?