আধুনিক প্রযুক্তির ব্যবহার: হাতে তৈরি পণ্য রফতানিতে মিলবে নগদ সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২১:২৮আপডেট : ১৭ জুন ২০২১, ২১:২৮

আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও হাতে তৈরি পণ্য রফতানিতে নগদ সহায়তা মিলবে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, হাতে তৈরি পণ্য (হোগলা, খড়, আখের/নারিকেলের ছোবড়া, গাছের পাতা/খোল, গার্মেন্টসের ঝুট কাপড় ইত্যাদি) রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্যতার ক্ষেত্রে প্রচলিত জাতীয় শিল্পনীতি অনুযায়ী উৎপাদন প্রক্রিয়ায় হাতের ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেগুলো হলো— উৎপাদন কার্যক্রমে আধুনিক প্রযুক্তি সংবলিত যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত কায়িক শ্রমের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকতে হবে। যন্ত্রপাতি ও কায়িক শ্রম ব্যবহারের স্বপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবন্ধন থাকতে হবে। জাহাজীকরণের ক্ষেত্রে আজ (১৭ জুন) থেকেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।’

‘আলোচ্য রফতানির বিপরীতে নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে সকল ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদিত সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি