অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে রেমিট্যান্স নিলে ৩ শতাংশ প্রণোদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ১৭:৩৬আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৭:৩৮

পবিত্র ঈদ-উল আযহা ও করোনা মহামারির এ সময়ে প্রবাসীদের জন্য রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। বৈধপথে রেমিট্যান্স পাঠালে সরকারের পক্ষ থেকে নগদ ২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠালে মিলছে ৩ শতাংশ প্রণোদনা।

এ প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম  বলেন, ঈদে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আরও বেশি উৎসাহী করতে সরকারের প্রণোদনার পাশাপাশি অগ্রণী ব্যাংক রেমিট্যান্সের ওপর এক শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ কোনও প্রবাসী অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে বা হিসাবে রেমিট্যান্স পাঠালে সরকারের ঘোষিত ২ শতাংশের প্রণোদনার সঙ্গে ব্যাংক থেকে আরও এক শতাংশ প্রণোদনা দেওয়া হবে। এর আগে গতবারও প্রবাসীদের এ অফার দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রেমিট্যান্সের এ অফার চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি জুন মাসে ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। আর চলতি অর্থবছরে (২৮ জুন পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৮ কোটি ৯০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৯ হাজার কোটি টাকার বেশি)। এর আগে কোনও অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বা প্রায় চার হাজার ৬০৮ কোটি ডলার; বাংলা‌দে‌শি মুদ্রায় যার প‌রিমাণ তিন লাখ ৯১ হাজার ৬৯৭ কো‌টি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। 

/জিএম/এমআর/
সম্পর্কিত
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
মে মাসের প্রথম ১৭ দিনেই ২১৭ কোটি ডলারের রেমিট্যান্স
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম