আইএসের ভয়ে বিদেশে বিনিয়োগের সুযোগ চান ব্যবসায়ীরা

শফিকুল ইসলাম
১৪ জানুয়ারি ২০১৬, ২২:৪১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ০০:০৩

আইএস আন্তর্জাতিক জঙ্গি সংগঠন—ইসলামিক স্টেটের (আইএস) ভয়ে দেশের ব্যবসায়ীরা সরকারের কাছে বিদেশে বিনিয়োগ করার অনুমতি চেয়েছেন। বিশেষ করে তারা কেনিয়া, তানজেনিয়া, আমেরিকা ও ভিয়েতনামের নাম উল্লেখ এ অনুমতি চেয়েছেন তারা। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার সুযোগ রয়েছে বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির ৪র্থ সভায় হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ এ অনুমতি চেয়েছেন।
এ কে আজাদ জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বায়াররা বাংলাদেশি ব্যবসায়ীদের কেনিয়া, ভিয়েতনামসহ তৃতীয় অন্য কোনও দেশে ফ্যাক্টরি করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে। তিনি বলেন, বায়াররা সেখান থেকে মালামাল বুঝে নেওয়ার কথা বলেছেন। এটি বাংলাদেশের জন্য শুভকর নয় বলেও তিনি উল্লেখ করেন। একে আজাদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতার কারণে বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না বিদেশিরা।
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশি ব্যবসায়ীদের অন্য দেশে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি তিনি একজন ক্রেতাকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই ক্রেতা আসেননি। এ কে আজাদ বাণিজ্যমন্ত্রীকে জানান, সেই ক্রেতা তাকে বলেছেন, আপনার দেশে আইএস-জঙ্গি আছে। এছাড়া, আপনার দেশের রাজনৈতিক পরিবেশ নিরাপদ মনে করি না।

এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএ-এর সভাপতি তপন চৌধুরী, জাতীয় সংসদ সদস্য এফবিসিসিআইএ-এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, জাতীয় সংসদ সদস্য বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের মতে, দেশের তুলনায় ওইসব দেশে বিনিয়োগ করলে বাংলাদেশ লাভবান হবে। কেননা, বাংলাদেশে উৎপাদিত পণ্যের ক্রেতারা বাংলাদেশে আসতে চায় না। বিদেশি ক্রেতাদের পুলিশি পাহারায় হোটেলে ও হেলিকপ্টারে করে কারখানা ভিজিটের প্রস্তাব দিয়েও তাদের বাংলাদেশে আনা যাচ্ছে না। তারা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে আসতে ভয় পায় বলেও জানিয়েছেন। তাদের মতে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। রয়েছে আইএস-এর অপতৎপরতাও। তাই বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও অস্বস্তিতে রয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুতের বাড়তি উৎপাদনের কথা বলা হলেও উৎপাদিত বাড়তি ওই বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেই। গ্যাস সংকট তো রয়েছেই। অবকাঠামোগত উন্নয়নে রয়েছে ধীরগতি। এ অবস্থায় বাংলাদেশের ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগের সুযোগ চেয়েছেন।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে আইএসএর কোনও অস্তিত্ব নেই। রাজনৈতিক অস্থিরতাও নেই। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যেকোনও দিন অনুষ্ঠিত হবে ১১ তম জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন। জাতি এখন সেদিকে যাচ্ছে। এমন অবস্থায় নানা অজুহাতে বিদেশি বিনিয়োগের অনাগ্রহের কোনও ভিত্তি নেই। অবকাঠামো উন্নয়ন ধীরগতিতে হচ্ছে—এমন অভিযোগও সঠিক নয়। কারণ, সরকার ২০১৫ সাল শেষ করেছে এদেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধনের মধ্য দিয়ে। ২০১৮ সালে এ সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে। ৮ হাজার ৪শ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী ট্যানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে চারলেনে রূপান্তরের কাজ শেষের দিকে। ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে চার লেনে রূপান্তর করা হয়েছে। চট্টগ্রাম, মংলাসহ পায়রা সমুদ্রবন্দরের উন্নয়ন কাজ হয়েছে এবং সামনে আরও হবে।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার নিজে ব্যবসায়ী নয়, তবে ব্যবসা বান্ধব সরকার। সভায় ব্যবসায়ীদের আস্বস্ত করে তিনি বলেছেন, বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা করবে। শুল্ক ও ঋণের সুদ সংক্রান্ত জটিলতা নিরসনে আমি নিজে ব্যবসায়ীদের এটি প্রতিনিধিদল নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করব। যা আসন্ন বাজেটের আগেই হবে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম