‘এসি রুমে বসে বাজার সামলানো যায়?’

শফিকুল ইসলাম
২৬ আগস্ট ২০২১, ১১:০০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৬:১৭

চাল, তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন ও মসলাসহ সকল পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবু বেড়েছে দাম। কখনও আন্তর্জাতিক বাজারের ওঠানামা, কখনও বৃষ্টি, আবার কখনও লকডাউনের দোহাই দিয়ে বেড়েছে দাম। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে শোকের মাস আগস্টেই। যা সরকারের জন্য বিব্রতকর।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেলো, প্রতিকেজি আটার দাম এখন ৪০ টাকা। চালের কেজি ৭৬ থেকে ৮০ টাকা। বেড়েছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ৮০ টাকা হয়েছে। সয়াবিনসহ ভোজ্যতেলের দাম বেড়েছে আগেই। বাদ যায়নি মসুর ডাল, ডিম, মাছ ও মাংস।

রাজধানীর বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে নিম্নমানের সেদ্ধ চালের কেজি এখন ৫০ থেকে ৫৫ টাকা। উন্নতমানের সেদ্ধ চাল ৮০-৮৫ টাকা। আমদানিসহ নানা উদ্যোগ, কারসাজি করা ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল, জরুরি আইনে মামলাসহ যাবতীয় হুঁশিয়ারিতেও কমেনি চালের দাম।  

এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, ‘বাজারে যাতে কৃত্রিম সংকট না হয় সে জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। অন্যায়ভাবে মজুত করলে বা দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ অথচ আমদানি করে কিংবা বাম্পার ফলন ফলিয়েও কমানো যাচ্ছে না দাম।

২৫ আগস্ট বাণিজ্য সচিব ঢাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন। এটিই নাকি বছরের প্রথম বৈঠক। তাই বড় কোনও সিদ্ধান্ত হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হয়েছিল ওই সভা। 

সভায় বাণিজ্য সচিব জানিয়েছেন, বাজারে চালের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার আমদানি শুরু করেছে। শুল্কও কমানো হয়েছে। আমদানিকৃত ভোজ্যতেল ও চিনির যৌক্তিক মূল্য নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হয়েছে। জেলা-উপজেলাসহ সারা দেশেই এখন বাজারে মনিটরিং করবে সরকার।

আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান জানিয়েছেন, ভোজ্যতেলের দাম আগে যা নির্ধারণ করা হয়েছিল সেটাই থাকবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা পরে বিবেচনা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কাওরানবাজারের ব্যবসায়ী আবু তাহের জানিয়েছেন, ‘এসি রুমে বসে বাজার সামলানো যায়? বাজার চলে আপনগতিতে। ব্যবসায়ীরা মুনাফার জন্য ব্যবসা করে, এটি মাথায় রাখতে হবে। লোকসান দিতে কেউ ব্যবসা করে না। পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় ।’

শ্যামবাজারের ব্যবসায়ী কাওসার আজম জানিয়েছেন, ‘বড় বড় ওষুধ কোম্পানিও এখন আটা, চাল-ডালের ব্যবসা শুরু করেছে। প্যাকেটের গায়ে কোম্পানির একটা সিল বসিয়ে বাজারে ছাড়লেই দাম বেড়ে যায়। তাদের কাছে কেউ জানতে চেয়েছে কেন এক কেজি চালের দাম ৮৬ টাকা?’

/এফএ/ইউএস/
সম্পর্কিত
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
সর্বশেষ খবর
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে নিয়োগ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে নিয়োগ
শুধু বিমানে নয়, এয়ারপ্লেন মোড কাজে লাগে আরও যেসব ক্ষেত্রে
শুধু বিমানে নয়, এয়ারপ্লেন মোড কাজে লাগে আরও যেসব ক্ষেত্রে
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ফিট থাকতে মালাইকা অরোরার রেজিস্ট্যান্স ব্যান্ড ওয়ার্কআউট
ফিট থাকতে মালাইকা অরোরার রেজিস্ট্যান্স ব্যান্ড ওয়ার্কআউট
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা