সিমেন্ট শিট ও এমএস স্টিল রফতানিতে প্রণোদনা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮:৫৫

দেশে উৎপাদিত সিমেন্ট শিট ও এমএস স্টিল রফতানিতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রণোদনা পরিশোধ বিষয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য বেশ কিছু অনুসরণীয় নির্দেশা জারি করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) এ বিষয়ক নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার দেশের রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রফতানির বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রণোদনার প্রাপকপক্ষ ও প্রাপ্যতার মাত্রা: নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রফতানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪% হারে উৎপাদনকারী-রফতানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।

স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা: সিমেন্ট শিট রফতানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ন্যূনতম ৩০% হতে হবে। এ খাতে রফতানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক/শুল্ক বন্ড সুবিধা একসঙ্গে প্রযোজ্য হবে না।

রফতানি প্রণোদনার আবেদনপত্র দাখিলের শর্তাবলী: (ক) রফতানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণে নির্বাহকৃত ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী আলোচ্য প্রণোদনা প্রদেয় হবে। (খ) রফতানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রফতানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রফতানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রফতানিকারকরা রফতানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি