বঙ্গবন্ধু  ইন্সুরেন্স ইনস্টিটিউটের জন্য কমিটি‌‌ গঠন করলো অর্থ মন্ত্রণালয়

গোলাম মওলা
১৬ নভেম্বর ২০২১, ০১:০৬আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩:৫৬

দেশের বিমাখাতে এক বড় পরিবর্তন আসছে। অচিরেই আন্তর্জাতিক মানের একটি ইন্সুরেন্স ইনস্টিটিউট পেতে যাচ্ছে এই খাতের স্টেকহোল্ডাররা। যার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু  ইন্সুরেন্স ইনস্টিটিউট।

মূলত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে ইনস্টিটিউট করা হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউটে রূপান্তরকরণে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ১০ নভেম্বর এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

পাঁচ সদস্যের  কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মোশাররফ হোসেনকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালককে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান শেখ কবির। আরও সদস্য করা হয়েছে জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে।

কমিটির কাজ

• বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে ইনস্টিটিউটে রূপান্তরিত করার প্রস্তাব যাচাই বা পর্যালোচনা।

• বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু ইন্সুরেন্স ইনস্টিটিউটে রূপান্তরকরণের উপায় বা পন্থা অনুসন্ধান।

• বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমিকে ইনস্টিটিউটে রূপান্তরিত করার প্রস্তাব যাচাই বা পর্যালোচনা।

• সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা, মতামত গ্রহণ ও তৎপ্রেক্ষিতে প্রয়োজনীয় নীতিমালা এবং বাস্তবায়ন কাঠামো সুপারিশকরণ।

• একটি সুনির্দিষ্ট প্রস্তাবনাসহ চূড়ান্ত প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর উপস্থাপন।

/এমএস/ইউএস/
সম্পর্কিত
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
গ্রাহক ঠকানোর মহোৎসব (পর্ব ২)দেদার লুটপাট করেছেন বিমা কোম্পানির মালিকরা
নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম