পুঁজিবাজারে এখনও দুর্বলতা রয়েছে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৪:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪:২৯

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে সক্রিয় না হওয়ার কারণে পুঁজিবাজারে এখনও দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘একটি স্থিতিশীল মার্কেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান থাকে সবচেয়ে বেশি। রিটেইল ইনভেস্টরদের অংশগ্রহণ থাকে কম। কিন্তু আমাদের এখানে উল্টো। এখানে রিটেইল ইনভেস্টরদের বিনিয়োগ বেশি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম। ফলে পুঁজিবাজার গুজবভিত্তিক হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উচিত রিটেইল ইনভেস্টরদের পোর্টফোলিও ম্যানেজ করা। যারা নতুন বিনিয়োগ করতে আসে তাদের পোর্টফোলিও ম্যানেজ করলে পুঁজিবাজারে উত্থান-পতনের জটিলতা কম হবে। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছাড়াও বন্ড মার্কেট শক্তিশালী করা দরকার। বিশ্বের সবকটি স্টক মার্কেটে ইক্যুইটি মার্কেটের তুলনায় বন্ড মার্কেট শক্তিশালী। ইক্যুইটির তুলনায় বন্ড মার্কেট বড় অথবা সমান সমান। কিন্তু আমাদের এখানে উল্টো। এখন নতুন নতুন প্রোডাক্ট আসছে। পুঁজিবাজারে বৈচিত্র্য আছে। কিন্তু আমাদের মার্কেটে সেটা নেই।’

সালমান এফ রহমান বলেন, ‘সুকুকের যখন চিন্তা করা হচ্ছিল, তখন আমাদের ধারণা ছিল সাধারণ বিনিয়োগকারীরা এতে ব্যাপক সাড়া দেবে। কিন্তু বাস্তবে পুঁজিবাজারে এ ধরনের বন্ড নতুন হওয়ায় তেমন সাড়া পাওয়া যায়নি। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, পরে সাধারণ বিনিয়োগকারীরাও আগ্রহ দেখিয়েছে। যখন চিন্তা করা হচ্ছিল ব্যাংকের সুদের হার নয় ও ছয় করা হবে। এ খাতের ব্যবসায়ীদের মধ্যেও আশঙ্কা ছিল, এটি ব্যবসার ক্ষেত্রে কতটা সহায়ক হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি বাস্তবায়ন হয়েছে। এখন দেখা যাচ্ছে নয় ও ছয় সুদের হারেও ব্যাংক ভালো ব্যবসা করছে।’

বন্ড ইস্যুর উদ্যোগের বিষয়ে তিনি জানান, ‘শুধু বেক্সিমকো সুকুক নয়, এরই মধ্যে ঢাকা সিটি করপোরশনের পক্ষ থেকে বন্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনটি আর দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি বন্ড ইস্যুর বিষয়ে কার্যক্রম চলছে।’

বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘সুকুক বন্ডের ট্রেড শুরু হলো। যত বাধাবিপত্তিই থাকুক, সামনে আরও নতুন নতুন কাজ করবো। আমাদের সামনে ব্লু বন্ড, গ্রিন বন্ড অনেকগুলো চলে আসছে। আমরা ডেরিভেটিভস নিয়ে কিছু কাজ করছি, সেটা চলে আসবে।’

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম