সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৯:৩৮আপডেট : ০৩ জুন ২০২৫, ১৯:৩৮

বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক ইয়াছির আরাফাত বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন। আইএফআইসি ব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে প্রায় ১১শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের করা হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, দুদক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় আইএফআইসি ব্যংক থেকে ঋণ দেওয়ার নামে ৬৭৭ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৬৮১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অপরদিকে, দুদক কর্মকর্তা ইয়াছির আরাফাতের দায়ের করা মামলায় একই ব্যাংক থেকে ৪৯৬ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৯৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলায় সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আলমগীর আলম চৌধুরী, সৈয়দা মুনিমা হোসেন, সুধাংশু শেখর বিশ্বাস, শাহ মনজুরুল হক, গোলাম মোস্তফা, সৈয়দ মনসুর মোস্তফা, সৈয়দ হাসানুজ্জামান, হেলাল আহমেদ, ইকবাল পারভেজ, হোসাইন শাহ আলী, তছলিমা আক্তার, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সারওয়াত সুলতানা মনামী, মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম সারোয়ার, রাবেয়া জামালী, এআরএম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, মো. জাফর ইকবাল, মো. রফিকুল ইসলাম, শাহ মো. মঈন উদ্দিন, মো. নুরুল হাসনাত, মো. মনিতুর রহমান, মোহাম্মদ শাহিন উদ্দিন, আবদুর রহমান এবং কৌশিক কান্তি পন্ডিত।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের