ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে চালু হলো ‘ইউবিআইডি'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬

দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) উদ্বোধন করা হয়েছে। এরফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১০টায় প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা হয়। এরপর দুপুর ১টায় এ সংক্রান্ত একটি অ্যাপের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ডাক অধিদফতরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউনিক বিজনেস আইডি উদ্বোধনকালে চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারিডটকমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। এবং তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি ই-কমার্সের টাকাগুলো ফেরত দেওয়ার। ইতোমধ্যে কিউকমের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকিটাও আমরা চেষ্টা করছি।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের