শুল্কনীতি সংশোধনে ব্যবসায়ীদের পরামর্শ চেয়েছেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৯:৩৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:৩৭

আবুল মাল আবদুল মুহিত নতুন শুল্কনীতির বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী জানান, নতুন শুল্কনীতিটি পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এজন্য বর্তমান শুল্কনীতিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সে বিষয়ে অভিমত জানা প্রয়োজন। মঙ্গলবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে এ পরামর্শ চান।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
অর্থমন্ত্রী বলেন, আগামী মাস থেকে নতুন বাজেটের কাজ শুরু হবে। এখন থেকেই আপনাদের পরামর্শগুলো অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ বিভিন্ন দফতরে পাঠান।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় শিল্পকে গুরুত্ব দিয়ে শুল্কনীতি করতে হবে। রাজস্ব আহরণের নামে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বিমানবন্দর থেকে ৫০ থেকে ৬০ কেজি স্বর্ণ জব্দ করা কিছুই নয়। আড়ালে বড় ধরনের সোনার চালান চলে যাচ্ছে। এটি বন্ধ করতে হবে। বাংলাদেশকে চোরাচালানের দেশ হতে দেওয়া যাবে না।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, কন্টেইনারের মধ্যে দেখা যায় হামার গাড়ি। অথচ ডিক্লেয়ার দেওয়া হয় অন্য পণ্যের। ব্যবসায়ীদের এ ধরনের প্রতারণার মাধ্যমে পণ্য আনা খুবই লজ্জাজনক। ৬০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ ব্যবসায়ীদের দুটি ক্যানসারের একটি, অন্যটি ব্যবসায়ীদের কাছে এনবিআরের পাওনা ৩১ হাজার কোটি টাকা।

/এসআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী