বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমের নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধানমন্ডি ৩২ নম্বর ও প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে প্রতিষ্ঠানটির সদর দফতর ও ঢাকা জেলাধীন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানান।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে এতিম ও দুঃস্থ’ শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বিএইচবিএফসি। এছাড়া ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে কর্পোরেশনের বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।







