বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ: এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৬:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭:৫০

বাংলাদেশে চলতি অর্থবছরেও উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার( ৬ এপ্রিল)  এডিবির সদরদফতর ম্যানিলা থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  শুধু তাই নয়, এডিবি মনে করে আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ১ শতাংশ।

প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে: চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ। আগামী অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশে। এ ছাড়াও, গত ২০২০-২১ অর্থবছরে এই হার ৬ দশমিক ৯ শতাংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ব-অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে এবং আন্তর্জাতিক তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার ওপর নির্ভর করছে শেষ পর্যন্ত প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে সে বিষয়টি।

অন্যদিকে, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কমে যাওয়ায় বিশ্বব্যাপী ভোগ-ব্যয় বেড়ে যাওয়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জীবনযাত্রার ব্যয় বাড়বে। বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় অংকের ঘাটতি দেখা দিতে পারে, যা বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পরও ডলারের বিপরীতে টাকাকে দুর্বল করতে পারে।

এডিবি বলেছে, গত অর্থবছরে এর আগের বছরের তুলনায় মুদ্রাস্ফীতির হার কমে ৫ দশমিক ৬ শতাংশ হলেও চলতি অর্থবছর তা বেড়ে ৬ শতাংশ হতে পারে।

এদিকে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চলতি হিসেবে ঘাটতি জিডিপির ২ দশমিক ৭ শতাংশ হতে পারে। যা গত অর্থবছরে ছিল মাত্র ০ দশমিক ৯ শতাংশ।

/জিএম/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের