চামড়া সংগ্রহে এগিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা

গোলাম মওলা
১০ জুলাই ২০২২, ১৩:৩২আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩:৫১

টানা চারবার লোকসানে পড়ার পর এবার মৌসুমি ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের তৎপরতা কম দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের দেখা যাচ্ছে।

রবিবার (১০ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কোরবানির চামড়া সংগ্রহ করছেন।

মাদ্রাসার প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিনা মূল্যে সংগ্রহ করছেন চামড়া। এক এলাকা থেকে কিছু চামড়া পেলে তা তোলা হচ্ছে রিকশা ভ্যানে। এরপর ছুটছেন অন্যত্র। কেউ রশিদ দিয়ে চামড়া সংগ্রহ করছেন, কেউবা রশিদ ছাড়াই চামড়া সংগ্রহ করছেন।

মানিকনগর এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া কামাল বলেন, সাড়ে সাতটায় কোরবানির দেওয়ার পরই স্থানীয় মাদ্রাসায় চামড়া দান করে দিয়েছি। তিনি বলেন, মানিকনগর এলাকার অধিকাংশ চামড়াই স্থানীয় মাদ্রাসায় দান করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা অত্র এলাকার চামড়া সংগ্রহ করছেন।

ঈদের নামাজের পরপরই পশু জবাইয়ের মাধ্যমে শুরু হয়েছে রাজধানীসহ সারা দেশে কোরবানিদাতার ত্যাগের সেই মহোৎসব। এরপর পশুর শরীর থেকে চামড়া ছাড়িয়ে তা আলাদা করা হচ্ছে।

রাজধানীতে পশু কোরবানি শুরু হয়েছে সকাল ৭টার দিকে। স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা পশু কোরবানির পর মাংস কাটার প্রক্রিয়াটি সম্পন্ন করেন পেশাদার ও অপেশাদার কসাইরা। এই কোরবানির উপলক্ষে ঢাকার বাইরে থেকে শতশত কসাই রাজধানীতে এসেছেন।

শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার জন্য এবার বেশি চামড়া সংগ্রহ করা হচ্ছে। ঢাকা শহরের অলিগলি ও প্রধান সড়ক এবং গ্রামে গ্রামে চামড়া সংগ্রহের কাজে এগিয়ে রয়েছে স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। এই চামড়া বিক্রি করে যা টাকা হবে, তার মাধ্যমে তাদের চার-পাঁচ মাসের খরচও উঠে আসবে।

অবশ্য মৌসুমি ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। অনেকেই ঝুঁকি নিয়ে এবারও চামড়া সংগ্রহ করছেন। এর বাইরে কিছু কিছু ট্যানারি মালিকের পক্ষে নিয়োজিত ফড়িয়ারা বিভিন্ন স্থান থেকে সরাসরি কিছু চামড়া সংগ্রহ করছেন। মূলত কম দামে কাঁচা চামড়া কেনার উদ্দেশ্যেই ট্যানারি মালিকরা তাদের প্রতিনিধি দিয়ে চামড়া কেনার কাজটি করে থাকেন, বরাবরের মতো এবারও তাই করছেন। এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য ৪৭ থেকে ৫২ এবং সারা দেশে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার।এ ছাড়া খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা বর্গফুট নির্ধারিত আছে।

ঈদের দিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চামড়ার স্তূপ। মানিকনগর, গোপীবাগ, রামপুরা, বনশ্রী, মালিবাগ, খিলগাঁও, মগবাজার, ইস্কাটন ও বাড্ডা এলাকায় স্থানীয় মাদ্রাসা কমিটির উদ্যোগে চামড়া সংগ্রহের কাজ চলছে। এ বছর কোরবানি থেকে চামড়া আড়তদার ও ট্যানারি মালিকরা প্রায় ৯০ লাখ পিস চামড়া সংগ্রহের আশা করছেন।

/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম