ডলারের কারসাজি ধরতে এবার ডিজিটাল প্ল্যাটফর্মে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৯:১৩আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯:১৩

অনলাইনে ফরেক্স ট্রেডিং বা বৈদেশিক মুদ্রা লেনদেন হয় এমন ডিজিটাল প্ল্যাটফর্মে ডলারের কারসাজি হচ্ছে কিনা, তা ধরতে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ডলার নিয়ে কোনও অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজুল ইসলাম জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম- যেখানে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয় এমন সব প্রতিষ্ঠানে রবিবার কেন্দ্রীয় ব্যাংকের দুটি পরিদর্শন টিম গেছে। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনও ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কিনা পরিদর্শন টিম দেখবে। যদি অনিয়ম পাওয়া যায় সে রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।

ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে জানিয়ে তিনি উল্লেখ করেন, আগে আমরা ১০টি টিম মার্কেটে পাঠিয়েছিলাম। মার্কেটে গিয়ে তারা কিছু তথ্য পেয়েছে। যা রুলস-রেগুলেশন কাভার করে না। যাদের লাইসেন্স আছে তারা ছাড়াও অনেকে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত। এমনও পাওয়া গেছে একটি লাইসেন্স নিয়েছে গুলশানে তাদের আরেকটা শাখা হয়তো মিরপুরে। যারা এমন করেছে তাদের বিরুদ্ধে জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে কাদের আমরা লাইসেন্স দিয়েছি। তাছাড়া অন্য প্রতিষ্ঠানকে সিলগালা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া যারা কাজ করছে তাদের অপরাধের ধরণ অনুযায়ী কোনোটা বাতিল হতে পারে, কোনোটা স্থগিত হতে পারে।

তিনি জানান, সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক জুলাইয়ে ১ হাজার ১৩৬ মিলিয়ন ডলার সরকারের জরুরি খাতগুলোর পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে সাপোর্ট দিয়েছে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম