আর্থিক শৃঙ্খলার জন্য অডিট রিপোর্ট সঠিক হওয়া প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৮:১০আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:১০

দেশের ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সঠিক অডিট রিপোর্ট প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ (আইসিএবি)।

রবিবার  (১৪ আগস্ট) রংপুরের স্থানীয় হোটেল রাইয়ানে আইসিএবি আয়োজিত ‘আইসিএবি রংপুর আঞ্চলিক অফিস স্থাপন এবং সিএ পেশার গুরুত্ব সম্পর্কে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যান্য পেশার মতোই সিএ ডিগ্রি খুবই সম্মানের। মেধাবী ছাত্র-ছাত্রীদের এ পেশায় আসতে হবে দেশের স্বার্থে। রংপুর অঞ্চল এ ক্ষেত্রেও পিছিয়ে আছে। রংপুরে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী থাকার পরও চার্টার্ড অ্যাকাউনটেন্ট( সিএ) তেমন তৈরি হয়নি। মাত্র কয়েকজন কাজ করছে। এবার রংপুরে আইসিএবি'র আঞ্চলিক কার্যালয় হলো। এ অঞ্চলের ছাত্র-ছাত্রীরা এখন এখানে পড়ালেখার সুযোগ পাবে। শিক্ষকদের এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারণা দিতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্ভুল অডিট কাজ সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যকে অনেকদূর এগিয়ে নিতে হলে আর্থিক শৃঙ্খলা খুবই জরুরি। যে কাজটি সিএ ফার্মগুলো করে থাকে। দেশের অর্থনীতির সাইজ বড় হয়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে। সিএ পেশার গুরুত্বও বেড়েছে।

আইসিএবি'র প্রেসিডেন্ট শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, রংপুর বিভাগের  ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস মঞ্জুরে আলম। পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলার কুর্শা নলঝুড়ি আশ্রমের পাশের একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম