সিগারেট কোম্পানি মালিকদের সংগঠনের নিবন্ধন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:২৭

সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নিবন্ধনের বিধিবিধান পালনে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।  এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

নিবন্ধন বাতিলের ফলে সংগঠনটির কেউ আর এফবিসিসিআইয়ের নির্বাচনে অংশ নিতে পারবেন না, ভোটও দিতে পারবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাসোসিয়েশনটি নিবন্ধনের বিধিবিধান পালনে ব্যর্থ হয়েছে। সংগঠনটি সর্বশেষ ২০০১-০২ সালে বার্ষিক সাধারণ সভার (এজিএম) কার্যবিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করেছিল। আর নির্বাচনের কাগজপত্র দাখিল করেছিল ২০০৩-০৫ সময়ের। এরপর থেকে এ অ্যাসোসিয়েশন আর কোনও হালনাগাদ কাগজপত্র মন্ত্রণালয়ে দাখিল করেনি।

গত ২৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় অ্যাসোসিয়েশনটিকে কেন সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না, সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়। সংগঠনটি নোটিশেরও জবাব দেয়নি। এছাড়া সংগঠনটির ঠিকানায় কোনও কার্যালয় নেই, চিঠি পাঠালেও তা ফেরত আসে। পরে জুন মাসে সুপ্ত বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করে ওয়েবসাইটে দেওয়া হয়। ১৮ আগস্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদফতর (আরজেএসসি) শুনানিতে উপস্থিত হতে ডাকলেও সংগঠনের কেউ উপস্থিত হননি।

বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, সংগঠনটি অকার্যকর অবস্থায় রয়েছে। আর তাই এর নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধন বাতিল করার প্রজ্ঞাপনটি আরজেএসসি, প্রধান আমদানি রফতানি নিয়ন্ত্রকের কার্যালয়, এফবিসিসিআই, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং সংগঠনটির প্রধান কার্যালয় গুলশান ১-এর ৭ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন মহাপরিচালক মো. হাফিজুর রহমানের সই করা প্রজ্ঞাপনে সংগঠনটির নিবন্ধন বাতিল করা হয়। অ্যাসোসিয়েশনটির নিবন্ধন বাতিলে ১২টি কারণের কথা উল্লেখ করা হয়েছে। ২০০১ সালের ২৪ এপ্রিল অ্যাসোসিয়েশনটি বাণিজ্য সংগঠন (টিও) নিবন্ধন পেয়েছিল।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের