৫ নতুন প্রোডাক্ট চালু করলো ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১০

পাঁচটি নতুন প্রোডাক্ট চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এগুলো হলো মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প, প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প ও সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প নামে নতুন ৩টি আমানত প্রকল্প এবং স্বপ্নকুটির’ সেমি পাকা গৃহায়ন প্রকল্প ও স্বপ্নবুনন শিক্ষা বিনিয়োগ প্রকল্প।

মঙ্গলবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  মাকসুদুর রহমান।

মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্পের আওতায় ১৮ বছরের কম বয়সী সন্তানের নামে তার বৈধ অভিভাবক হিসাব খুলতে পারবেন। এর মাধ্যমে প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বিনিয়োগ, ১০ ও ১৫ বছর মেয়াদী হিসাবধারীর জন্য স্কলারশিপে অগ্রাধিকারসহ জমার বিপরীতে ৯০ শতাংশ পর্যন্ত কর্জের সুবিধা পাওয়া যাবে।

মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পে যেকোনও প্রবাসী বাংলাদেশি হিসাব খুলতে পারবেন। ভবন নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের জন্য বিনিয়োগ গ্রহণে অগ্রাধিকার পাবেন। ৩, ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে এ হিসাব খোলা যাবে।

৫০ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগণ মুদারাবা সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্পে হিসাব খুলতে পারবেন। এই হিসাবের  গ্রাহকগণ নির্ধারিত হাসপাতালগুলোতে কার্ডের মাধ্যমে বিল পরিশোধে বিশেষ ছাড়, সঞ্চয়ী হিসাবে অর্ধেক চার্জ ও মূল জমার বিপরীতে ৯০ শতাংশ পর্যন্ত কর্জে হাসানার সুবিধা পাবেন।

মাসিক ৩০ হাজার টাকা ও তদূর্ধ্ব আয়ের গ্রাহকরা স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্পের আওতায় বিনিয়োগ নিতে পারবেন। দেশের পল্লী অঞ্চল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকাসমূহে সীমিত আয়ের মানুষ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজীকরণে স্বপ্নবুনন শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করা হয়। ১৮ বছরের অধিক বয়সী এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকরা এ বিনিয়োগ সুবিধা পাবেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম