প্রক্রিয়াজাত মাংস রফতানিতে মিলবে ২০ শতাংশ প্রণোদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯

২০ শতাংশ প্রণোদনা পাবে এমন রফতানি পণ্যের তালিকায় প্রক্রিয়াজাত মাংসকেও অন্তর্ভুক্ত করেছে সরকার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ এখন থেকে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাকিটা সময় এই সুবিধা দেওয়া হবে।

অবশ্য বিশ্ববাজারে হালাল মাংস রফতানি উৎসাহিত করতে এতদিন ধরে সরকার ২০ শতাংশ হারে নগদ সহায়তা দিয়ে আসছে। এবার মাংস থেকে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানির বিপরীতেও নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

জানা গেছে, বাংলাদেশ থেকে বেশ কয়েকটি কোম্পানি মাংস প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করে। এসব কোম্পানি প্রক্রিয়াজাত মাংস, কমুটেড মাংস, কিমা, নাগেট, বল, রোল, স্মোকড ও সল্টেড মিট ইত্যাদি রফতানি করে। এ জাতীয় পণ্য প্রধানত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, হংকং ও মালদ্বীপে রফতানি হচ্ছে। বিশ্ববাজারে এ ধরনের পণ্যের চাহিদা বাড়ছে। এ কারণে রফতানিতে উৎসাহ দিতে এ ধরনের পণ্যে সরকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী ৪৩টি পণ্য রফতানিতে ১% থেকে শুরু করে সর্বোচ্চ ২০% নগদ সহায়তা দেবে সরকার।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
সর্বশেষ খবর
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত