অবকাঠামো বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ২০ থেকে ২২ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ২০:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:৫৫

স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড অবকাঠামোভিত্তিক দেশের বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’ আয়োজন করতে যাচ্ছে। যেখানে একই জায়গায় নিরাপদ এবং টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং প্রযুক্তির সমাহার ঘটবে। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার-জেন’। এর সঙ্গে ‘রিনিউঅ্যাবল এনার্জি শো’, ‘ওয়াটার ম্যানেজমেন্ট শো’ এবং ‘সেফ এইচভিএসিআর’ সংযুক্ত রয়েছে।

আগামী ২০ থেকে ২২ অক্টোবর ঢাকার কুড়িল বিশ্ব রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ৭৫ হাজার বর্গফুট জায়গায় অনুষ্ঠেয় এই বিটুবি প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে অবকাঠামোনির্ভর প্রযুক্তির ওপর অনেকগুলো সেমিনার ও অধিবেশন থাকবে।

পাওয়ার সেল, স্রেডা, ইডকল, কোটরা, আশারি-বাংলাদেশ চ্যাপ্টার, গ্রিন সোসাইটি অব ইন্ডিয়া, বিসিসিআই, বিসিএসএ, আইএসএইচআরএই, বিআরএএমএ, বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে রয়েছে।

প্রদর্শনীটি ২০ থেকে ২২ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী