শুল্কমুক্ত ও রেয়াতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা কমেছে এনবিআরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৪১

এনবিআর শিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত এবং রেয়াতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা কমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। এখন থেকে এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এনবিআরের পাশাপাশি এফবিসিসিআই,বিনিয়োগ বোর্ড, শিল্প মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশনের সমন্বয়ে গঠিত কমিটি।সম্প্রতি এ সংক্রান্ত  নীতিমালা জারি করেছে এনবিআর। নীতিমালা অনুযায়ী, নতুন ক্ষমতাপ্রাপ্ত কমিটির সুপারিশের পর যেসব উদ্যোক্তা এ সুবিধা পাবেন,পরবর্তী ছয় মাস তাদের নজরদারীতে রাখা হবে।
অনিয়ম দুর্নীতি কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এর ফলে সুবিধা পাবেন প্রকৃত উদ্যোক্তারা।
জানা গেছে, নতুন শিল্প স্থাপনে সরকারের উদারনীতি, আর্থিক প্রণোদনা ও শুল্ক-কর সুবিধার সুযোগ নিয়ে অসাধু উদ্যোক্তারাও গণহারে ভিড় করছে এনবিআরে। অনেকে তদবির ও অনিয়মের আশ্রয় নিয়ে এ সুযোগের অপব্যবহার করছেন। নীতিমালা অনুযায়ি, আমদানি করা পণ্য বাইরে বিক্রি করা যাবে না। এই মর্মে মুচলেকাও দিতে হবে। আর সরেজমিনে কারখানা পরিদর্শনে কোনও অনিয়ম ধরা পড়লে তাদের কাছ থেকে প্রদত্ত হারে শুল্ক-কর আদায় করা হবে।
/জিএম/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের