দেশে ই-সিগারেট নিষিদ্ধ চায় বাংলাদেশ তামাক বিরোধী জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২০:১৬

দেশে ই-সিগারেট নিষিদ্ধ চায় বাংলাদেশ তামাক বিরোধী জোট। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জোটটি এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতর অদূর ভবিষ্যতে জনস্বাস্থ্যের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা থেকে ই-সিগারেটের বাজার নিয়ন্ত্রণে এর আমদানি ও ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি সম্প্রসারণে সহায়ক সব কার্যক্রম নিষিদ্ধের প্রয়োজনীয়তা অনুধাবন করে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে ইতোমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশে ই-সিগারেটের উৎপাদন-বিপণন নিষিদ্ধ করার সুপারিশ করেছে এবং স্বাস্থ্য অধিদফতরের ওই প্রস্তাবে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের বিবৃতি দিতে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়।

বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে, সিগারেট, বিড়ির মতো ক্ষতিকর দ্রব্য সম্পর্কে সাধারণ জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তামাক কোম্পানিগুলো ই-সিগারেট নামক নতুন পণ্যে তরুণদের আকৃষ্ট করতে চাচ্ছে। তামাকজাত দ্রব্যের মতোই ক্ষতিকর পণ্য ই-সিগারেটের ব্যবহার বাংলাদেশে এখনও খুবই সীমিত। ভারত, শ্রীলঙ্কা, ভুটানসহ বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। আইন সংশোধনের মাধ্যমে বাংলাদেশেও এটি নিষিদ্ধের এখনই উপযুক্ত সময়।

উল্লেখ্য, হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, সরকার তামাকজাত দ্রব্য উৎপাদকারী নতুন কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি বিদ্যমান কোম্পানিগুলোকে অন্যকোনও ব্যবসায় বিনিয়োগের নির্দেশনা দেবে। আমরা আশা করি, স্বাস্থ্য অধিদফতরের এই বিবৃতি এবং হাইকোর্টের জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক রায়ের সঠিক প্রয়োগ ই-সিগারেটের মতো ক্ষতিকর পণ্য নিষিদ্ধ করে বাংলাদেশের তরুণ প্রজন্মকে রক্ষা করবে।

 

/জিএম/আরকে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী