পোশাক খাতে বিদেশি জনশক্তি আর প্রয়োজন হবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:১২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের তৈরি পোশাক শিল্পে মিড লেভেলে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে তারা বেশ ভালো কাজ করছে। দীর্ঘদিন বিদেশি জনবল দিয়ে আমরা এ কাজ করেছি। এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। এখন আর বিদেশি ম্যানেজারদের ওপর আমাদের নির্ভর করতে হবে না।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর অদূরে তুরাগে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত আরএমজি সেক্টরে দক্ষ ম্যানেজার তৈরির উদ্দেশ্যে পরিচালিত বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট বিষয়ে অরিয়েন্টেশন অ্যান্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) কাজ করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি শিল্প প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অনেক প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশের পোশাক খাত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রফতানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের রফতানির প্রায় ৮২ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে।

বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় আমাদের তৈরি পোশাক খাতের ম্যানেজমেন্ট লেভেলে শুধু বিদেশি জনশক্তিই কাজ করতো। এখন আমাদের দেশের অনেক দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। পেশাগত কাজে তারা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সে কারণে বিদেশি কর্মীর সংখ্যা অনেক কমে এসেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে আমাদের আর বিদেশি জনশক্তির প্রয়োজন হবে না। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

বিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান, ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম, বিইউএফটির ভিসি প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান এবং অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন প্রো-ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
স্ত্রীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে দুদকের ২ মামলা
টিপু মুনশি চার দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম