স্ত্রীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ১৬:৪০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:৩৪

সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ মার্চ) এ দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের হাতে।

এদিন বিকালে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, টিপু মুনশির নামে ১১ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরমধ্যে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদের বৈধ কোনও উৎস পাওয়া যায়নি। এছাড়াও তার নিজ নামের ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন। এসব কারণে দুদক আইন ও মানিলন্ডারিং আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির ৬ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৬২৭ টাকার সম্পদের মধ্যে ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার বৈধ কোনও উৎস পাওয়া যায়নি। এ কারণে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। 

অন্যদিকে, টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অনন্যা মুনমি এবং তৃষা মুনশির নামে কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে। এ জন্য তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী