উভয় স্টকে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০০

ডিএসই ও সিএসই সপ্তাহের চাতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এছাড়া বেড়েছে সূচক ও দৈনিক লেনদেনের পরিমানও।
আজ  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১২৪টির এবং দাম পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৮৯টির এবং দাম পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি টাকার মতো। টাকার অঙ্কে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭১ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৮১ লাখ টাকা।
এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ৬ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ডিএস-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশেন কোম্পানি,বিএসআরএম লিমিটেড, সামিট পাওয়ার, শাশা ডেনিমস, আমান ফিড,স্কয়ার ফার্মা,বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, এমারেলড অয়েল এবং খুলনা পাওয়ার কোম্পানি।

সিএসই

আর সিএসইতে আজ  মোট শেয়ার লেনদেনের পরিমান ৩০ কোটি ৩৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।
সিএসইতে বুধবার প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৯৪ পয়েন্টে বেড়ে ১২ হাজার ৭৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি,এএফসি অ্যাগ্রো,বিএসআরএম লিমিটেড, জিপিএইচ ইস্পাত, রিজেন্ট টেক্সটাইল, আমান ফিড,সামিট পাওয়ার, ইউসিবিএল, এমারেলড অয়েল এবং খুলনা পাওয়ার কোম্পানি।

/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের