গত বছর কাঁকড়া রপ্তানি হয়েছে ৬০ কোটি টাকার: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০০

তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত ২০১৪-১৫ অর্থ বছরে ৬০ কোটি ৬ লাখ টাকা মূল্যের কাঁকড়া রফতানি হয়েছে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের ৬ মাসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে ৬২ কোটি ১৮ লাখ টাকা মূল্যের শাক-সবজি, আলু ও তাজা ফল রফতানি করা হয়েছে।
সরকার দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকট কামরুল ইসলাম সংসদকে জানিয়েছেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও গুদামের খাদ্য কারচুপির দায়ে বিগত ৫ বছরে খাদ্য বিভাগের ২২ জনকে চাকুরিচ্যূত ও ১৮০ জনকে অন্যান্য দণ্ড প্রদান করা হয়েছে। দুর্নীতির অভিযোগ উঠলে একই সময় ১৩৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, দেশে মোট বেকারের সংখ্যা সংক্রান্ত কোনও তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নেই। তবে বিবিএস জরিপ -২০১৩ অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ।

ইএইচএস/এইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম