সোনার দাম সাড়ে সাত হাজার বেড়ে কমলো ১১০০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ২০:৩২আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:৫৩

দে‌শের বাজা‌রে সোনার দাম এক লাফে প্রতি ভরিতে সাত হাজার ৭০০ টাকা বেড়ে যায় গত ১৯ মার্চ। দুই দিন পর মঙ্গলবার (২১ মার্চ) ভরিপ্রতি সোনার দাম ১১৬৭ টাকা কমলো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে এখন খরচ হবে ৯৭ হাজার ৬২৭ টাকা। গত দুই দিন এই সোনা বিক্রি হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। বুধবার (২২ মার্চ) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ৬২৭ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৩ হাজার ১৯৫ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৮৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬৬ হাজার ৫৪৩ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন- 

সোনার দাম কেন বাড়ে-কমে 

/জিএম/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ