চীনের শেয়ারবাজারে ধস

সরিয়ে দেওয়া হলো নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৭

জিয়াও গ্যাং চীনের শেয়ারবাজারে ব্যাপক ধস নামায় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের প্রধান চিয়াও গ্যাংকে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে এগ্রিকালচার ব্যাংক অব চাইনার প্রধান লিউ শিওকে।
শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার ওয়েবসাইটে এ বিষয়ে দেশটির স্টেট কাউন্সিলের একটি স্টেটমেন্ট প্রকাশ করে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ওই প্রতিবেদনে জানানো হয়, চিয়াও গ্যাং ২০১৩ সাল থেকে চীনা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ব্যাংক অব চাইনা লিমিটেডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 
লিউ শিও ব্লুমবার্গের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর ৫ ট্রিলিয়ন ডলার তুলে নেওয়ার চীনের শেয়ারবাজারে এ ধস নামে। মাত্র এক সপ্তাহের মধ্যে দুইদিনই লেনদেন স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কোনোভাবে যেন এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির বাজার। এছাড়া ডলারের বিপরীতে মুদ্রার অবনমন যেন সামগ্রিকভাবে দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে। আর এ প্রেক্ষিতেই নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গত গ্রীষ্মের সময় মাত্র কয়েক মাসে সাংহাই ও শেনজেন বাজার ৪০ শতাংশের মতো পয়েন্ট হারায়। এরপর অব্যাহত মূল্যপতন ঠেকাতে গত জানুয়ারিতে ‘সার্কিট ব্রেকার’ নামে নতুন পদ্ধতি চালু হয়। এ কারণেই দেশটিতে দুবার স্টকমার্কেট বন্ধ হয়ে যায়।কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগে এই পদ্ধতিও স্থগিত করে দেওয়া হয়।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম