অধিকার রক্ষায় এফবিসিসিআই নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ২০:৫২আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:০৭

আসন্ন এফবিসিসিআই নির্বাচনে (২০২৩-২৫) সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোট গণতান্ত্রিক অধিকার। আমরা ভোটাধিকারের জন্য লড়ছি। আজ এফবিসিসিআইতে যারা মেম্বার রয়েছেন তারা যদি ভোট দিতে না পারেন তাহলে সংগঠনে থেকে লাভ কী। নির্বাচন না হলে পরিচালক ভোটারদের চেনে না, ভোটাররা পরিচালকদের চেনে না। এমন অবস্থা থাকলে ব্যবসায়ীদের সমস্যা কখনও সমাধান হবে না।

শুক্রবার (২১ জুলাই) রাতে রাজধানীর শাহবাগের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল মিলনায়তনে আয়োজিত প্যানেল পরিচিতি সভায় মীর নিজাম উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

আগামী ৩১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই নির্বাচন ২০২৩-২৫ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে দুটি প্যানেলে। একটি হচ্ছে ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং অন্যটি সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এ বছর এফবিসিসিআই নির্বাচনের ২৩টি পরিচালক পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ২৩ জন প্রার্থী লড়তে যাচ্ছেন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক হচ্ছেন মীর নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া প্যানেলের দুই জন যুগ্ম আহ্বায়ক প্রার্থী মো. মুনতাকিম আশরাফ এবং নিজাম উদ্দিন রাজেশ। এর বাইরে ২০ জন সদস্য হিসাবে পরিচালক পদে নির্বাচন করবেন।

প্যানেল পরিচিতি সভায় আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘সমস্যা সমাধান করতে বলে এফবিসিসিআইতে যেতে হবে। একজন মেম্বার যদি তার পছন্দের প্রার্থীকে পরিচালক না বানাতে পারেন, তাহলে এই সব সমস্যার সমাধান করা সম্ভব না।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি এবার প্রত্যেকটি মেম্বার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। এর বাইরে ভোটের অধিকারের যে সংগ্রামে আমরা নেমেছি সেটি সফল হবে না।’

পরিচালক পদপ্রার্থী মো. আবু ছাদেক বলেন, ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনে একজন প্রার্থী হয়েছি। আপনারা জানেন দীর্ঘ সময় যাবত এফবিসিসিআইতে নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হওয়ায় তারা সিলেকশন পদ্ধতিতে যায়। সিলেকশন পদ্ধতিতে গেলে যারা সাধারণ মেম্বার আছেন তাদের কোনও খোঁজ খবরই রাখা হয় না। ভোট ছাড়া পরিচালক হওয়াতে এক পরিচালক অন্য পরিচালককে চেনেন না। সদস্য তো দূরে থাক।’

তিনি আরও বলেন, ‘আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ওপর যত কিছুই হোক নির্বাচন করবো। আমাদের নির্বাচন না করার জন্য অনেক চাপ ছিল। কিন্তু কর্তৃপক্ষের চক্ষুশুল এড়িয়ে আমরা নির্বাচন করতে যাচ্ছি। আমাদের নির্বাচনে দাঁড়ানো একটা উদ্দেশ্য, যেটা হবে সেটা নির্বাচনের মাধ্যমে হবে। এখানে যারা মেম্বার আছেন তারা প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ তার সেক্টরে এবং প্রত্যেকেই যোগ্যতা রাখেন পরিচালক হওয়ার।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম