টেকসই উন্নয়নে অনগ্রসরদের সম্পৃক্ত করতে হবে: মুস্তফা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৬

আ হ ম মুস্তফা কামাল অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার একটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানের পূর্বে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক সমাবেশে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন।
পরিকল্পনা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমাবেশে মুস্তফা কামাল বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার অধিকাংশ বাস্তবায়ন হয়েছে।
বাংলাদেশ অগ্রগতির বিষয়ে বিশ্ব ব্যাংকের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, এ ধারা অব্যহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য মুক্ত এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ হতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি এবং সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম