হুন্ডি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১

হুন্ডি ও অবৈধ লেনদেনের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলো সোচ্চার হচ্ছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানানো হয়।

সভায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস কোম্পানি বিকাশ, নগদ, রকেট ও উপায়-এর এমডিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাসুদ বিশ্বাস অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সব সংস্থার একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং এ সংক্রান্ত সংস্থাগুলোর কাজের সমন্বয় সাধন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের সেবার অপব্যবহার বন্ধের লক্ষ্যে গ্রাহকের কেওয়াইসি ফরম পূরণ ও লেনদেন মনিটরিং জোরদারকরণের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারী এমএফএস প্রতিষ্ঠানপ্রধানরা অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স ও ক্রিপ্টো ট্রেডিং প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এমএফএস প্রতিষ্ঠানগুলো এজেন্ট ও গ্রাহক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ  থেকে বলা হয়, হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে সংঘটিত অবৈধ লেনদেন বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে এসব অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করছে। এর ফলে একদিকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। ফলশ্রুতিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হিসেবে বিএফআইইউ হুন্ডি তথা অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার রোধকল্পে অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিএফআইইউ প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ বিষয়ক ইন্টেলিজেন্স সরবরাহ করে যাচ্ছে এবং এ সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ ও  ইউটিউব লিংক চিহ্নিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা বরাবর প্রেরণ করছে। তাছাড়া সম্প্রতি ইলেকট্রনিক এবং ওটিটি প্লাটফর্মে অনলাইন বেটিং ও গ্যাম্বলিং সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের