দাম বেড়েছে সব রকম ডালের, কমেছে সবজির

আসাদ আবেদীন জয়
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২

গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে কিছু কিছু সবজির দাম কমেছে। আবার কিছু সবজির দাম রয়েছে অপরিবর্তিত। সবজির বাজোরে স্বস্তি থাকলেও প্রায় সব রকম ডালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ডালের দাম বাড়াতে সমস্যায় পড়বে স্বল্প আয়ের মানুষ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মিরপুর এক নম্বরের কাঁচা বাজারে সরেজমিন দেখা যায়, মসুর ডালের কেজি ১৩০ টাকা, মোটা মসুর ডাল ১০৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, বুটের ডাল ৯০ টাকা, ছোলা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে মসুরের ডাল ১২৫ টাকা কেজি, মোটা মসুরের ডাল ৯০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৭০ টাকা, বুটের ডাল ৮৫ টাকায় বিক্রি হয়েছে। এখন এসব ডালের দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। 

৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন রকমের ডালের দাম

সেলিম ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রেতা সেলিম  বলেন, প্রায় সব ধরনের ডালের দামই বেড়ে গেছে। মোটা মসুরের ডাল সাধারণত স্বল্প আয়ের মানুষই বেশি নিয়ে থাকে। কিন্তু এটারই দাম বেড়েছে সবচেয়ে বেশি। এই ডালের দাম বাড়াতে তাদের সমস্যাই হবে।

বাজার করতে আসা কামাল হোসেন বলেন, সব কিছুর দাম এমনিতেই বেশি। তার ওপর এখন ডালের দামও বাড়ছে। আমি বেশিরভাগ সময় মোটা মসুরের ডালই কিনতাম। এখন যে অবস্থা তাতে ডাল দিয়ে ভাত খেতে হলেও হিসাব-নিকাশ করতে হবে মনে হচ্ছে।

মুদি দোকানের অন্যান্য পণ্য মোটামুটি আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা, চিনি ১৩৫ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৪০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১২০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২৫ টাকায় বিক্রি হচ্ছে।

কিছু সবজির দাম আগের চেয়ে কমেছে

গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে আজকের বাজারে বেশ কিছু সবজিই বিক্রি হচ্ছে কিছুটা কম মূল্যে। আজ  লম্বা বেগুন ৭০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, শসা ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, উচ্ছে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ৮০-১২০ টাকা, মুলা ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, শিম ২০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ধনেপাতা ৩০০ কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিটি লাউ ও চালকুমড়া ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। 

মুরগির দাম প্রায় আগের মতোই আছে

গত সপ্তাহের তুলনায় লম্বা বেগুন ১০ টাকা, গোল বেগুন ২০ টাকা, পেঁপে ১০ টাকা, গাজর ২০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ১০ টাকা, আর প্রতিটি লাউ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে।

এছাড়া আজকে দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা, ক্রস জাতের পেঁয়াজ ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা, দেশি আদা ২২০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ২৬০ টাকা, চায়না রসুন ২২০, দেশি রসুন ২৫০ টাকা, আলু ৪৬-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশিতে।

মাছের দাম প্রায় একই রকম আছে

বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ ১৩০০ থেকে ১৪৫০ টাকা, রুই মাছ ৫৬০-৬২০ টাকা, কাতল মাছ ৪৫০ টাকা, কালিবাউশ ৭৫০ টাকা, চিংড়ি ৯০০-১৪০০ টাকা, কাঁচকি  ৫০০ টাকা,  টেংরা ৭০০ টাকা, কৈ ৪০০ টাকা, পাবদা ৪০০- ৬০০ টাকা, শিং ৫০০-৬৫০ টাকা, বেলে মাছ ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এছাড়া বাজারে ব্রয়লার মুরগি ১৭৭-১৮০ টাকা, কক মুরগি ২৯৬-৩০৫, দেশি মুরগি ৫৫০ টাকা, গরুর মাংস ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ছবি: প্রতিবেদক

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম