কর ছাড় পাচ্ছে বেসরকারি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০:১১

এবার কর ছাড় পাচ্ছে বেসরকারি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ২০২৪ সালের জুনের আগে উৎপাদনে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো ১৫ বছরের জন্য কর রেয়াত পাচ্ছে। ফলে তাদের আগামী ২০৩৬ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর কোনও কর দিতে হবে না। পাশাপাশি এসব বিদ্যুত কেন্দ্রে কর্মরত বিদেশিরাও তাদের আয়ের ওপর তিন বছরের জন্য কর অব্যাহতি পাবেন।

আয়কর আইন ২০২৩ এর বিধান মতে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার (৩ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- দেশের যেসব বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ৩০ জুন, ২০২০ তারিখের মধ্যে বিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং সেগুলো বাণিজ্যিক উৎপাদন আগামী বছর ৩০ জুনের মধ্যে শুরু হবে সেই সব কোম্পানিকে শর্ত সাপেক্ষে প্রদেয় কর হতে অব্যাহতি প্রদান করা হলো।

এতে বলা হয়েছে- বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার তারিখ থেকে ১৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন ব্যবসা থেকে অর্জিত আয়; কোম্পানিতে কর্মরত বিদেশি ব্যক্তিদের তিন বছরের আয়, কোম্পানি বৈদেশিক ঋণের সুদ, রয়ালটি, প্রযুক্তিগত ও পরামর্শক ফি এবং কোম্পানির শেয়ার হস্তান্তরে উদ্ভূত মূলধনী মুনাফার ওপর এই কর অব্যাহতি পাওয়া যাবে।

এর আগে গত জুন মাসে আলাদা প্রজ্ঞাপন দিয়ে কয়লাভিত্তিক বাদে অন্যান্য বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কর অব্যাহতি দেয় সরকার। এসব বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকেও ২০৩৬ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর কোনও কর দিতে হবে না।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী