গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ২১:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২২:২৯

পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পোশাক শিল্পের শ্রমিকদের মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই তথ্য জানিয়েছেন।

এর মধ্যে মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল মজুরির ৫০ ভাগ ৩ হাজার ৩৫০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

এর আগে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় এই মজুরি চূড়ান্ত করা হয়।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে নতুন মজুরি বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের জানান।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএ সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি সুলতান আহমেদ, পোশাক শিল্পের মজুরি নির্ধারণ কমিটির শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলী মান্নানসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি