চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও দক্ষতা বিনিময় জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৫

চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্বে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং উৎপাদনশীলতাকে ত্বরান্বিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে জ্ঞান ও দক্ষতা আদান-প্রদান জরুরি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) লন্ডনে আয়োজিত কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘টেক অ্যান্ড ইনভেস্টমেন্ট: অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্যানালিস্ট হিসেবে যোগদান করে তিনি একথা বলেন।

প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোকে সাথে নিয়ে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, এক্ষেত্রে ফিনটেক এবং ডিজিটাল ইকোনমিতে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সদস্য দেশগুলোকে নিয়ে একটি কমন সাইবার-বেজড ট্রেড ইনফরমেশন অ্যান্ড লিঙ্কেজ প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে।

পাশাপাশি দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও বাণিজ্যের হার বাড়াতে ‘কমনওয়েলথ কানেক্টিভিটি অ্যাজেন্ডা ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’-এর মতো কোনও উদ্যোগ নেওয়া যায় কিনা সে বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

বৈঠকে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে মাহবুবুল আলম আরও বলেন, আমরা ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’-এর যুগ অতিক্রম করছি। প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের স্বার্থে আমাদের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রযুক্তিকে সহজলভ্যকরণ, ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ এবং নীতি-কৌশল নির্ধারণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ হাতে নিতে হবে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।

কোনও সদস্য দেশ যেন ডিজিটাল রূপান্তরের সুফল থেকে বঞ্চিত না হয়, কমনওয়েলথকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মাহবুবুল আলম। বিগত দশকগুলোয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং অগ্রগতির চিত্র তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি।

এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সহ-সভাপতি শমী কায়সার, পরিচালকরা, কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি