মিসড কল দিলেই ব্যালেন্স জানাবে ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২১:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১:১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চারটি নতুন ডিজিটাল প্রোডাক্ট চালু করেছে। সম্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রোডাক্টগুলোর উদ্বোধন করেন। নতুন প্রোডাক্টগুলো হচ্ছে— ঝটপট ব্যালেন্স অনুসন্ধান, ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং, কানেক্ট ২ ব্যাংক এবং ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল।

ঝটপট ব্যালেন্স অনুসন্ধান সার্ভিসের মাধ্যমে গ্রাহক তার অ্যাকাউন্টে নিবন্ধিত ফোন নাম্বার থেকে ০৯৬১৭৫১৬২৫৯ নাম্বারে একটি মিসড কল দিয়ে বিনা খরচে অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবে। ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং সার্ভিসে গ্রাহক এনআইডি নম্বর ও ছবি আপলোড করে ইসলামী ব্যাংকে পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যাংক কর্মকর্তার সহায়তায় সেলফিন অ্যাপসে বাংলা কিউআর কোড জেনারেট করে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন। বাংলা কিউআর কোডের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অ্যাপস, বিকাশ, উপায় ইত্যাদি থেকেও পেমেন্ট নেওয়া যাবে।

কানেক্ট ২ ব্যাংক একটি করপোরেট ইন্টারনেট ব্যাংকিং মডিউল। এ মডিউলের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন, ইউটিলিটি বিল, বৃত্তি ও সরকারি ভাতা প্রদান, বিনিয়োগের প্রস্তাবনা প্রদান, ঋণপত্র খোলার অনুরোধ, বেতন হিসাব খোলা, হিসাব বিবরণী দেখা থেকে শুরু করে বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করতে পারবে।

ইসলামী ব্যাংক হেলপ পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করে তাৎক্ষণিকভাবে নিজের হিসাব ও কার্ডের ব্যালেন্স, হিসাবের বিবরণী, থেকে শুরু করে এটিএম লেনদেনে সমস্যার ক্ষেত্রে অভিযোগ দাখিল করা এবং দাখিল করা অভিযোগের সর্বশেষ অবস্থান দেখা যাবে।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধানরা এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম