৯ মার্চ বিজিএমইএর নির্বাচন, সম্মিলিত পরিষদের ৪০ প্রার্থী জমা দিলেন মনোনয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে সম্মিলিত পরিষদ থেকে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিজিএমইএ’র সূত্র এ তথ্য জানিয়েছে।

সম্মিলিত পরিষদের এই ৪০ প্রার্থীদের মধ্যে ঢাকা অঞ্চলের ৩১ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ৯ জন।

মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী এবং সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. সিদ্দিকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিজিএমইএর সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর বর্তমান সভাপতি ফারুক হাসান এবং সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এস এম মান্নান (কচি)।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম