আইএমএফের শর্ত পূরণের পরীক্ষায় পাস করেছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পরীক্ষায় বাংলাদেশ ‘পাস করেছে’, তাই সময়মতোই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আইএমএফের ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ভালোই করছে; তারা যেসব শর্ত দিয়েছে, বাংলাদেশ তার বেশিরভাগই পূরণ করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা আজ এসেছিল। তারা আবার মার্চ মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে; আশা করছি, বাংলাদেশ ঋণের তৃতীয় কিস্তি পেয়ে যাবে।’

কিস্তির বাইরে নতুন কোনও বাজেট সহায়তার আশ্বাস পাওয়া গেছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখবে। পরিস্থিতি ভালো, দেখা যাক, কী হয়—বাংলাদেশ পরীক্ষায় পাস করেছে।

বাংলাদেশ ভালো করার লক্ষণগুলো কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ভালো করছি— এটাই তো ইতিবাচক বিষয়; ফেল করলে কি আমরা বলবো যে পাস করেছি?’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের