৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৮:৫৭আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:৫৭

প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৩ মে) ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

তিনি বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার পাশাপাশি আশেপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় চলে আসবে।

প্রশাসক জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও এমআরটি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে চলমান মেট্রোরেল নির্মাণকাজের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ জানান, বসুন্ধরা, স্বদেশসহ অন্যান্য হাউজিং প্রকল্পগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি