এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ১৪:৪৬আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৪:৫৪

বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক্সিম ব্যাংকের একজন পরিচালক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেসরকারি পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এটি অনুমোদনের জন্য অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর একীভূত কার্যকর করা হবে।

২০১৯ সালের ২৯ জানুয়ারি ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ব্যাংকের নাম বদলে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’হয়। ২০১৩ সালে এই ফারমার্স ব্যাংকের যাত্রা শুরু হয়। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপে ডুবতে থাকা এই ব্যাংকটির বেশিরভাগ শেয়ার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আইসিবি কিনে নয়।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’শীর্ষক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাতে গোনা মাত্র ১৬টি ব্যাংক (৮টি দেশি ও ৮টি বিদেশি) ছাড়াও বাকি সব ব্যাংক সমস্যাগ্রস্ত। এই প্রতিবেদনে রেড বা ‘লাল’ তালিকায় ৯টি দুর্বল ব্যাংকের নাম উঠে আসে। ‘হলুদ’ তালিকায় অপেক্ষাকৃত কিছু দুর্বল ২৯টি ব্যাংকের নাম যুক্ত হয়। আর ‘সবুজ’ তালিকায় দেখানো হয় ভালো ব্যাংকগুলোকে, যার মধ্যে আছে ১৬টি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে স্বেচ্ছায় একীভূত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ মার্চ ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, চলতি বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংককে সবল বা ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে।

আরও পড়ুন- দুর্বল ব্যাংকের গ্রাহকদের কী হবে?

/জিএম/এফএস/
সম্পর্কিত
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
সাবেক মালিকদের ব্যাংক ফেরত পাওয়ার সুযোগ রাখা ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
সর্বশেষ খবর
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার