পোশাক খাতে বিনিয়োগের কেন্দ্র হবে বাংলাদেশ: শ্রমপ্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ২০:২৩আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২০:২৪

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাংলাদেশ তৈরি পোশাক খাতে বিনিয়োগের কেন্দ্রে পরিণত হওয়ার পাশাপাশি ২০২১ সালের মধ্যে এ খাতে বিনিয়োগের সর্বোত্তম অবস্থানে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
রোববার রাজধানীর একটি হোটেলে পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন শ্রমপ্রতিমন্ত্রী।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) যৌথ কর্মসূচি ‘বেটার ওয়ার্ক বাংলাদেশ’ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
মুজিবুল হক চুন্নু বলেন, আগামী ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব তৈরি পোশাক খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে সর্বোত্তম দেশের অবস্থানে নিয়ে যাবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, গত বছরের ইতিবাচক কার্যক্রমের ফলে এবছর বাংলাদেশের তৈরি পোশাক নতুন বাজারে প্রবেশ করবে। আশা গত বছর তৈরি পোশাক খাতের রফতানি আয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, তৈরি পোশাক খাতে কাজের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসার সুযোগ বৃদ্ধিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। সরকারের নেওয়ার কর্মসূচির ফলে শুধু শ্রমিক বা মালিক নয়, ক্রেতা ও ভোক্তারাও সুবিধা পাবে।
এ সময় বাংলাদেশের তৈরি পোশাক খাতকে বিশ্ব বাজারে ‘রোল মডেল’ হিসেবে তুলে ধরতে আয়োজক প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান শ্রমপ্রতিমন্ত্রী।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম