নতুন শিল্প প্রতিষ্ঠানে ঋণ পেতে গ্যাস-বিদ্যুতের ছাড়পত্র লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ২১:০৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:০৫

এখন থেকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের ছাড়পত্র ছাড়া কোনও নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেবে না ব্যাংক। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট জায়গায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হলে যথাযথ ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

এ লক্ষ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ২১ মার্চ অনুষ্ঠিত সভায় দুটি বিষয় সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো—ইকোনোমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনও স্থানে নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না দেওয়া। এছাড়া ব্যাংক থেকে নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে।

/জিএম/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের