এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৯:১৫আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:১৫

বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন ত্বরান্বিত করতে খাতভিত্তিক গবেষণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা। জাতীয় বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোসহ দেশে কর্মমুখী উন্নত শিক্ষা ব্যবস্থা চান তারা। পাশাপাশি ব্যবসা সহজীকরণেরও আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৭ মে) বিকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন বিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনসহ দেশের অর্থনীতি এগিয়ে গেলে ব্যবসায়ীরা ভালো থাকবে। তারা এগিয়ে যাবে। তৈরি পোশাক খাতের আরও উন্নয়নসহ গবেষণা খাতে জোর দেওয়া উচিত বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ব্যবসা পরিচালনার জন্য সঠিক তথ্য-উপাত্ত ও ব্যবসাবান্ধব নীতি জরুরি। তাহলে উদ্যোক্তারা এগিয়ে আসবে, অর্থনীতি এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে।

কমিটির ডিরেক্টর ইনচার্জ আবুল কাসেম খান বলেন, এসডিজি অর্জনে বিনিয়োগ করাটা বেসরকারি খাতের জন্য বড় চ্যালেঞ্জ। তবে তরুণ প্রজন্ম, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোসহ গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি।

সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলো আমরা অর্জন করেছি। অনেকগুলোতে আবার বেশ পিছিয়ে। এ বিষয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময় সভা বা গোলটেবিল বৈঠক করা দরকার।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের